শ্রমিকদের অবস্থার উন্নয়নে পোপের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে বহু পোশাককর্মীর হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। একই সঙ্গে তিনি বাংলাদেশে শ্রমিকদের উন্নয়নে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন।ভ্যাটিকান সিটির গির্জায় গত রোববার সাপ্তাহিক প্রার্থনা অনুষ্ঠানে পোপ সাভারের মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রার্থনাও করেন। ভবনধসের ঘটনার পর লন্ডনে প্রাইমার্ক প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ হয়েছে। ধসে পড়া ভবনের একটি তলা প্রতিষ্ঠানটি তাদের কাজে ব্যবহার করেছে—এ অভিযোগে ওই বিক্ষোভ হয়। পোপ তাঁর প্রার্থনা অনুষ্ঠানে শ্রমিকদের ‘মর্যাদা ও নিরাপত্তার’ বিষয়ে সব সময় সম্মান দেখানোর আহ্বান জানান।সাভারে ভবনধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষনেতারা শোক প্রকাশ করেছেন। সিএনএ, ইডব্লিউটিএন নিউজ।