শ্রমিকদের আবাসন ও চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং, আবাসন ও চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আবু নাঈম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।