শ্রমিকদের কাজে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি মেনে নেওয়ার আশ্বাসে এবং মালিক ও কারখানা পরিদর্শন কর্মকর্তাদের হস্তক্ষেপে বরিশালে অপসোনিন বাংলাদেশ লিমিটেডের দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ নিরসন হয়েছে।মালিক-শ্রমিক ও কারখানা পরিদর্শন কর্মকর্তাদের দুই ঘণ্টা বৈঠক শেষে গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় অপসো স্যালাইন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে দাবি মেনে নেওয়ার আশ্বাসের ভিত্তিতে গত শনিবার রাতে গ্লোবাল ক্যাপসুলের শ্রমিকেরা কাজে যোগ দেন।অপসোনিন সূত্র জানায়, ভাঙচুর করায় কারখানার কম্পিউটার, আসবাবপত্র, গ্লাস, স্যালাইন তৈরির উপকরণসহ অনেক মূল্যবান জিনিস নষ্ট হয়ে গেছে। তার পরও শ্রমিকদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তবে কারখানা ভাঙচুর হওয়ায় শিগগির কাজ শুরু করা সম্ভব হবে না। তাই আগামী রোববার পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।এ ব্যাপারে অপসোনিন বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ জেনারেল (অ্যাডমিন) মো. সাঈদুর রহমান প্রথম আলোকে বলেন, গ্লোবাল ক্যাপসুলের শ্রমিকেরা ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। অপসো স্যালাইনের শ্রমিকদের দাবিও অনেকাংশে মেনে নেওয়া হয়েছে। তবে কারখানার মধ্যে ব্যাপক ভাঙচুর হওয়ায় শ্রমিকেরা এখনই কাজে যোগ দিতে পারছেন না।