শ্রমিকদের জন্য জাতীয় মজুরি কমিশন গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১০’ গঠন করেছে সরকার। সাবেক সচিব মাহে আলমকে ১৭ সদস্যের এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।শ্রম ও কর্মসংস্থানসচিব নূরুল হক বুধবার প্রথম আলোকে বলেন, কমিশনে শিল্পমালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। নবগঠিত এ কমিশনের মেয়াদ হবে চার মাস। তবে প্রয়োজনে কমিশনের মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।