শ্রমিকদের টাকা ছিনতাই, আটকের পর ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ৪০ দিন কর্মসূচির দরিদ্র শ্রমিকদের এক লাখ ৬১ হাজার টাকা ছিনতাই করা হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন বেল্লাল হোসেন (২৪) নামের একজনকে ৭৫ হাজার টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
ওই ঘটনার পর অন্য ছিনতাইকারীরা বাকি টাকা ফেরত দিয়ে ঘটনা মিটমাট করে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বেল্লালকে আটকের পর অন্য ছিনতাইকারীরা বাকি ৮৬ হাজার টাকা দিয়ে ঘটনা মিটমাট করে। এ কারণে বেল্লালকে ছেড়ে দেওয়া হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম জানতে চাইলে ওসি কিছু বলেননি।