শ্রমিকদের ডাকে পরিবহন এবং চিকি ৎ সকদের ডাকে হাসপাতালে কর্মবিরতি
গাইবান্ধার সব পথে গতকাল রোববার পরিবহন ধর্মঘট পালন করা হয়। এক চিকি ৎ সককে মারপিটের ঘটনায় গ্রেপ্তার তিন মোটরশ্রমিকের মুক্তির দাবিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এই কর্মসূচির ডাক দেয়। পরে জেলাপ্রশাসকের মধ্যস্ততায় বিকেলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।অন্যদিকে চিকি ৎ সককে মারপিটের প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিকি ৎ সকেরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। জেলা বিএমএ, স্বাধীনতা চিকি ৎ সক পরিষদ ও ড্যাবের ডাকে এই ধর্মঘট পালিত হয়। এ ছাড়া একই দাবিতে শহরের সব ওষুধের দোকান অর্ধদিবস বন্ধ রাখা হয়।ট্রাকশ্রমিক মনি মিয়া তাঁর শিশুসন্তানের চিকি ৎ সার জন্য শনিবার বিকেলে শহরের শিশু বিশেষজ্ঞ আবদুল মালেকের ব্যক্তিগত কক্ষে যান। সেখানে সিরিয়াল নিয়ে চিকি ৎ সকের কর্মচারী হিমুর সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে শ্রমিক মনি তাঁকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল মালেক ওই শ্রমিককে মারধর করেন। পরে শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে ডাক্তারকে মারপিট ও চেম্বার ভাঙচুর করেন। এ নিয়ে আবদুল মালেক গাইবান্ধা সদর থানায় মামলা করলে পুলিশ কিরণ, আনসার ও মিঠু নামে তিন শ্রমিককে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের প্রতিবাদে উত্তেজিত শ্রমিকেরা সন্ধ্যায় শহরে ঢোকার বিভিন্ন সড়ক অবরোধ করে রাখেন। পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব ও পুলিশ অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল শুরু হয়। তবে শনিবার রাতেই মোটর শ্রমিক ইউনিয়ন জরুরি সভা ডেকে রাত ১২টা থেকে জেলার সব পথে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করে।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু হোসেন বলেন, শ্রমিকদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।গাইবান্ধার পুলিশ সুপার বাসুদেব বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চালানো হচ্ছে। যেকোনো ধরনের সংঘাত এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।