শ্রমিকদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমিল (করাতকল) শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত শ্রমিক সভা থেকে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি, আট ঘণ্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান, শ্রম আইন কার্যকর এবং কর্মক্ষেত্র ও সামাজিক ক্ষেত্রে সার্বিক নিরাপত্তার দাবি জানানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের চৌমোহনায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমিল শ্রমিক সংঘের সভাপতি মো. আরজান আলী। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও সমিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন।