শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার তৃতীয় সম্মেলন গতকাল শুক্রবার শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা পোশাকশ্রমিকদের দাবি মেনে নেওয়ার দাবি জানান।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি লুৎফর রহমান বলেন, আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির বিপরীতে ৬০০ টাকা বাড়াতে চেয়ে মালিকপক্ষ পোশাকশ্রমিকদের সঙ্গে মশকরা করেছে। তাঁদের প্রতি অমর্যাদা দেখিয়েছে।
সমেঞ্চলনে শহরের বিভিন্ন পোশাক কারখানা থেকে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। সমেঞ্চলনের উদ্বোধন করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ। সংগঠনের জেলা শাখার সভাপতি এম এ শাহিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাদিকুর রহমান শামীম, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, দুলাল সাহা, আবদুল হাই শরীফ, ইকবাল হোসেন প্রমুখ।