শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ার ৫৫টি কারখানা চালু ও শ্রমিকদের মজুরি সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)৷ গতকাল বুধবার টিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে এ আহ্বান জানান৷ বিবৃতিতে বলা হয়, আশুলিয়ায় মাইকিং করে শ্রমিকদের কাজে যোগদানের জন্য আহ্বান জানিয়ে বলা হচ্ছে, শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে৷ আগামী তিন বছর শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো হবে না৷ অন্যদিকে, ৫৫টি কারখানা বন্ধ করে দিয়েছে বিজিএমইএ৷ এ ছাড়া সরকারের পক্ষ থেকে শ্রমিকদের কঠোর হাতে দমনের ঘোষণাও দেওয়া হচ্ছে৷ এটা কারখানা চালু করার বিপরীত অবস্থান৷ এতে শিল্প এলাকায় আরও শঙ্কা ও অসন্তোষ বাড়বে৷ অবিলম্বে সরকার ও বিজিএমইএকে শ্রমিকদের সমস্যা সমাধানে নিম্নতম মজুরি বোর্ড গঠন করতে হবে৷ বিজ্ঞপ্তি৷