শ্রমিকদের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন গত শুক্রবার আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচিতরা হচ্ছেন সভাপতি আবদুর রশিদ সর্দার, কার্যকরী সভাপতি ময়নুল হক, সহসভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক গৌতম কুমার চক্রবর্তী, সহকারী সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম রহমান, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম ও সুমন মিয়া, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ওয়াহেদুল মিয়া প্রমুখ। গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।