প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধানের লক্ষ্যে শ্রমিকদের মধ্যে পরিচয়পত্র বিতরণের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় নিরাপত্তা কার্যালয়ে পরিচয়পত্র বিতরণের কাজ শুরু হয়।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে বন্দরে কর্মরত সব শ্রমিককে এই পরিচয়পত্র দেওয়া হবে। শ্রমিকেরা বন্দরে নিয়োজিত বেসরকারি সংস্থার অধীনে কাজ করছেন। এরপরও তাঁদের দাবির কারণে বন্দর থেকে পরিচয়পত্র দেওয়া হচ্ছে। পরিচয়পত্রে শ্রমিকের নাম, সংশ্লিষ্ট শ্রমিক যেসব বেসরকারি সংস্থায় কাজ করছেন সেই সংস্থার নাম এবং পরিচয়পত্রের মেয়াদ উল্লেখ করা হয়েছে।বন্দরে শ্রমিক অসন্তোষের ফলে টানা ছয় দিন কাজ বন্ধ থাকে। এরই পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর থেকে বন্দরে সেনা মোতায়েন করে কাজ শুরু করা হয়। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ অসন্তোষ নিরসনে এ পদক্ষেপ নেয়।