শ্রমিকদের পেটানোরঅভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী জামিরদিয়া এলাকার ওরিয়ন নিট টেক্সটাইল মিলের শ্রমিকেরা কারখানায় বিক্ষোভ করায় কর্তৃপক্ষ ভাড়াটে লোকজন দিয়ে তাঁদের পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শ্রমিকদের অভিযোগ, সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় অন্তত ১০ শ্রমিক আহত হন। তাঁদের উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ওরিয়ন নিট টেক্সটাইলের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কথা বলেননি।