শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ করে খেতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। হয় কাজ দাও, নইলে নছিমন-করিমন, আলমসাধু চালাতে দাও।’ এই দাবি সামনে রেখে গতকাল রোববার দুপুরে কয়েক হাজার শ্রমিক পুলিশি বাধা অতিক্রম করে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। শহরের সুলতান মঞ্চ চত্বর থেকে মিছিলটি বের হয়ে আদালত সড়কে মানববন্ধন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আইনজীবী সমিতির সামনের মাঠে তাঁরা সমাবেশ করেন। সমাবেশে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না রায়, কুশল প্রমুখ বক্তব্য দেন। নড়াইল প্রতিনিধি