শ্রমিকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সদর উপজেলার দেওয়ালিয়াবাড়ী এলাকার ভয়েজার নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা গতকাল রোববার বিক্ষোভ প্রদর্শন ও কর্মবিরতি পালন করেছেন। শ্রমিক ও পুলিশের ভাষ্যমতে, ওই কারখানার গত দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস গতকাল পরিশোধ করার কথা। কিন্তু কর্তৃপক্ষ তা না দেওয়ায় শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। পরে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।