শ্রমিকদের ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা সি টেক লিমিটেডে একদল শ্রমিক হামলা চালিয়েছেন। সন্ধ্যা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে ওই কারখানার ভেতরে ও বাইরে ভাঙচুর চালান শ্রমিকেরা। এ সময় বাইরে থেকে অন্য কারখানার শ্রমিক এসেও ভাঙচুরে অংশ নেন। মাসিক বেতন-ভাতা না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকেরা এ ভাঙচুর চালান বলে কারখানা সূত্রে জানা যায়। কারখানার ব্যবস্থাপক ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ (রোববার) শ্রমিকদের ৭০ শতাংশ বেতন-ভাতা পরিশোধ করেছি। অবশিষ্ট টাকাও আমরা আজকালের মধ্যে পরিশোধ করার প্রস্তুতি নিয়েছি। এরই মধ্যে শ্রমিকেরা কারখানায় হামলা চালান।’