শ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিকেরা মানববন্ধন করেছেন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গতকাল শনিবার সকালে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টার দিকে আয়োজিত মানববন্ধনে তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকসহ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কমিউনিস্ট পার্টি এবং কৃষক সমিতির নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধন থেকে যত দ্রুত সম্ভব তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।