শ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা মানববন্ধন করেছেন। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে অবস্থিত বিকেএমইএ কার্যালয়ের সামনে মনোয়ার টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার শ্রমিকেরা এ মানববন্ধন করেন। কটন পাওয়ার গার্মেন্টসের শ্রমিক সালমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। জাহাঙ্গীর আলম বলেন, নগরীর মাসদাইর আয়রন মার্কেট এলাকার মনোয়ার টেক্সটাইলের শ্রমিকদের চার মাসের বেতন বকেয়া আছে।