শ্রমিকদের মানববন্ধন সড়ক অবরোধ ও অনশনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আজিজনগরে অবস্থিত সিগারেট কারখানা আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রিজ চালুর দাবিতে গত বুধবার শ্রমিকেরা মানববন্ধন ও সংবাদ সমেঞ্চলন করেছেন। ১৯ ডিসেম্বরের মধ্যে কারখানা খুলে দেওয়া না হলে সড়ক অবরোধ ও আমরণ অনশনসহ লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলেও শ্রমিকেরা হুমকি দিয়েছেন।শ্রমিকেরা অভিযোগ করেছেন, মালিকপক্ষ কর ফাঁকি দেওয়ার জন্য তুচ্ছ অজুহাত খাড়া করে আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রিজ বন্ধ করে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে কর শিথিল থাকায় তারা লামার আজিজনগরে আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রিজের নামে চট্টগ্রামের কালুরঘাট থেকে একই ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করছে বলে শ্রমিক নেতারা দাবি করেন।তবে কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহামঞ্চদ ওজাইর হোসেন কর ফাঁকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, শ্রমিকদের অযৌক্তিক দাবি ও বাজার সংকোচনের কারণে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন। তাঁর পক্ষে আর এটি চালানো সম্ভব হবে না।লামা উপজেলার আজিজনগর থেকে আসা শ্রমিকেরা বুধবার সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন। শ্রমিক ইউনিয়নের ব্যানারে তাঁরা সংবাদ সমেঞ্চলন করেন। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম। আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক এনায়েত কবীর ও কোষাধ্যক্ষ মোহামঞ্চদ হানিফ।শ্রমিক নেতারা বলেছেন, আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রিজে প্রায় ৮০০ স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কাজ করেন। তাঁরা গত ফেব্রুয়ারিতে বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন। মালিকপক্ষ এতে রাজিও হয়েছিল। কিন্তু এমডি হঠাৎ করে দুই শিফটের কারখানা এক শিফটে চালানোর জন্য মৌখিক ঘোষণা দেন। এতে চাকরি হারানোর আশঙ্কায় তাঁরা আলোচনা করতে চাইলে মালিকপক্ষ কোনো কারণ ছাড়া কারখানাটি বন্ধ ঘোষণা করে। বান্দরবানের একমাত্র শিল্পনগর আজিজনগরে জামিল উদ্দিন শিল্প গ্রুপের আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রিজ থেকে গোল্ডহিল, গোল্ডেন হিল ও হিলম্যান নামে তিনটি ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করা হয়। এই ইন্ডাস্ট্রিজ বন্ধ ঘোষণা করা হলেও চট্টগ্রামের কালুরঘাটে ইন্টারন্যাশনাল টোব্যাকো নামে আরেকটি কারখানা থেকে আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রিজের নাম ব্যবহার করে ওই তিন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করে বাজারে ছাড়া হচ্ছে বলে শ্রমিক নেতারা সংবাদ সম্মেলনে দাবি করেন।