শ্রমিকদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই না করার দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে সংগঠনটি মালিকদের কাছে ২০ রমজানের মধ্যে সব শ্রমিকের বকেয়া বেতন এবং মাসিক বেতনের সমপরিমাণ ঈদ উৎসব বোনাস দেওয়ার দাবি জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক সভা থেকে এসব দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তফা কামাল। এতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস বক্তৃতা করেন।