শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে পীরগঞ্জের লালদীঘিতে গতকাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা l ছবি: প্রথম আলো
রংপুরে পীরগঞ্জের লালদীঘিতে গতকাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা l ছবি: প্রথম আলো

পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক শ শ্রমিক চাকরি ফিরে পেতে গতকাল শুক্রবার রংপুরের পীরগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার ম্যাসেঞ্জার কর্মচারী লীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ওই কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ সমিতির সারা দেশের ৮০টি সমিতির মিটার রিডার ম্যাসেঞ্জার কর্মচারী অংশ নেন। পীরগঞ্জের লালদিঘি এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টায় আন্দোলনকারীরা ঢাকা-রংপুর মহাসড়কে আধা ঘণ্টা অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে সেখানে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার ম্যাসেঞ্জার কর্মচারী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোবারক হোসেন। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মশিউর রহমান, খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক আকতার হোসেন, রংপুর অঞ্চলের সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।