শ্রমিকদের হামলায় কর্মকর্তাসহ ৩ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরুদ্দী লঞ্চঘাটে পুলিশের ওপর হামলা চালিয়েছে শ্রমিক নামধারী সন্ত্রাসীরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় একজন কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন সহকারী টাউন উপপরিদর্শকসহ আবদুল মান্নান ও কনস্টেবল মো. ইসমাইল, সাঈদুল ইসলাম। ঘটনার খবর পেয়ে হাতিয়া থানার ওসি গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটে আধিপত্য বিস্তার নিয়ে বেলা ১১টার দিকে ঘাটের শ্রমিক জাবের, আমিন মাঝি ও জিল্লুরসহ কয়েকজন মারামারিতে লিপ্ত হয়। এ সময় ঘাটে কর্তব্যরত
কনস্টেবল ইসমাইল তাঁদের থামাতে এগিয়ে গেলে শ্রমিকেরা তাঁকে উল্টো মারধর করে তাঁর জামা ছিঁড়ে ফেলেন।
এ ঘটনার পর তমরুদ্দী পুলিশ ফাঁড়ি থেকে টিএএসআই আবদুল মান্নান আরও কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে ইসমাইলকে উদ্ধার করতে যান। এ সময় শ্রমিকদের সঙ্গে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী এক হয়ে পুনরায় পুলিশের ওপর হামলা চালায়। এতে আবদুল মান্নানসহ আরও দুই পুলিশ সদস্য আহত হন। পরে খবর পেয়ে থানা থেকে ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘাটে গিয়ে হামলাকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।