শ্রমিকনেতা আবুল বাশার স্মরণে শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকনেতা আবুল বাশারের জীবন থেকে শিক্ষা নিয়ে শ্রম আন্দোলনকে এগিয়ে যেতে হবে। গতকাল বুধবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আয়োজিত এক শোকসভায় আলোচকেরা এসব কথা বলেন।বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সব শ্রমিক-কর্মচারীকে ঐক্যবদ্ধ রাখার ক্ষমতা ছিল আবুল বাশারের। তিনি যেমন শ্রমিকদের শক্তির ওপর বিশ্বাস করতেন, তেমনি তাঁর ওপরও শ্রমিকদের অগাধ আস্থা ছিল। বিশেষ করে পাটকল শ্রমিকদের কাছে তিনি ছিলেন অবিসংবাদিত নেতা।