শ্রমিকনেতা আমিনুল হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকনেতা আমিনুল হত্যার বিচারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন । প্রথম আলো
শ্রমিকনেতা আমিনুল হত্যার বিচারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন । প্রথম আলো

শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার সুষ্ঠু ও যথাযথ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন শ্রমিকনেতারা। গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কমিটি ফর জাস্টিস ফর আমিনুল ইসলাম’-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।
মানববন্ধন শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
আমিনুল ইসলাম বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন।
কমিটি ফর জাস্টিস ফর আমিনুল ইসলাম-এর সমন্বয়কারী কল্পনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আখতার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন প্রমুখ। মানববন্ধনে দেশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা অংশ নেন।