শ্রমিকনেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (৪০) আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত ১০টার দিকে চার-পাঁচ সন্ত্রাসী সায়েদাবাদ বাস টার্মিনালে এসে তৌহিদুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁর ঘাড়ের বাঁ পাশে গুলি লাগে। যাত্রাবাড়ী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, শ্রমিকনেতাকে গুলি করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। দলীয় কোন্দলের জের ধরে তাঁকে গুলি করা হয়েছে বলে স্থানীয় একটি সূত্র জানায়।