শ্রমিকনেতা নুরুল ইসলাম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতন্ত্রী পার্টির সভাপতি ও শ্রমিকনেতা নুরুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা কমিটির নেতা-কর্মীরা।পরে শহরের টাউন হল মোড়েও একই কর্মসূচি পালিত হয়। এ সময় দলীয় নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির জেলা কমিটি সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মানিকলাল দাস, হীরালাল দাস প্রমুখ। বক্তারা বলেন, ২০০৮ সালের ৪ ডিসেম্বর নুরুল ইসলাম ও তাঁর ছেলেকে তাঁদের নিজ বাসায় হত্যা করে খুনিরা।