শ্রমিকনেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রাজা মিয়ার ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শ্রমিকেরা মানববন্ধন করেছেন।জেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি এম এ মালেক ভান্ডারী, সাধারণ সম্পাদক এম এ ছাত্তার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এম এম মান্নান।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২১ জুলাই মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় সন্ত্রাসীরা শ্রমিকনেতা রাজা মিয়ার ওপর হামলা চালায়। এতে রাজাসহ আরও তিনজন শ্রমিক আহত হন। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। শ্রমিকনেতারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। অন্যথায় ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, হামলার ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই মামলা নেওয়া হবে।