শ্রমিকনেতার বাড়িতে হামলা, তিনজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ও বিএনপির নেতা রইজউদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর বাড়ির তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার করমজা হাটে গতকাল বিকেলে একটি চুরির ঘটনা নিয়ে স্থানীয় দুই ব্যক্তির মধ্যে সালিস বৈঠক হয়। এতে রইজউদ্দিন এক পক্ষ ও তাঁর চাচাতো ভাই ইসলাম সরদারের ছেলেরা অপর পক্ষে অবস্থান নেন। সালিস বৈঠকে রইজউদ্দিনের সঙ্গে ভাতিজাদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে হাটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সন্ধ্যা সাতটার দিকে ইসলাম সরদার ও তাঁর ছেলেরা রইজউদ্দিনের বাড়িতে হামলা চালান।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ মাহমুদ খান বলেন, পারিবারিক কোন্দল থেকে এ ঘটনা ঘটেছে। হামলাকারীরা পলাতক রয়েছেন।