শ্রমিকনেতার মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার মিছিল-সমাবেশ করেছেন ইজিবাইক ও রিকশা শ্রমিকেরা। সোহেল আহমদকে পুলিশের ওপর হামলার মামলায় গত রোববার গ্রেপ্তার করে পুলিশ। তাঁর মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার সকালে শহরের পুরোনো কোর্ট এলাকায় সমাবেশ করেন শ্রমিকেরা। এরপর তাঁরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে শ্রমিকেরা পুরোনো কোর্ট চত্বরে মিছিল করেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন শ্রমিকনেতা বাবলু মিয়া, আলী হোসেন প্রমুখ।