শ্রমিকনেত্রী মিশুর মুক্তি দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক ও শ্রমিকনেত্রী মোশরেফা মিশুর মুক্তির দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। সংগঠনগুলো গতকাল বৃহস্পতিবার মিশুকে রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। বিভিন্ন সংগঠনের নারীনেত্রীরা বিবৃতিতে বলেছেন, গ্রেপ্তারের পর রিমান্ডের নামে নির্যাতন মানবাধিকার লঙ্ঘন ও নারী নেতৃত্বের প্রতি অবমাননা। বিবৃতিদাতাদের মধ্যে আছেন হামিদা হোসেন, লতিফা আকন্দ, নিবেদিতা দাশ পুরকায়স্থ, খুশী কবির, শিরীন হক, শাহীনুর বেগম, সালমা আলী প্রমুখ। একই দাবিতে ১৩৮ জন আইনজীবী পৃথক বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তাঁদের মধ্যে আছেন সৈয়দ আমীরুল ইসলাম, এ কে এম শফি উদ্দিন, কাজী আবদুল খালেক, জাকির হোসেন, আবদুল মান্নান ভুঁইয়া, শাহদীন মালিক প্রমুখ।