শ্রমিকনেত্রী মিশুর মুক্তি দাবি করেছে ১২টি বাম রাজনৈতিক দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকনেত্রী গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুর নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাম ঘরানার ১২টি রাজনৈতিক দল। গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে মিশুর বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানায় দলগুলো।কুড়িল বিশ্বরোড এলাকায় পোশাকশ্রমিকদের অসন্তোষ ও ভাঙচুরে ইন্ধন দেওয়ার অভিযোগে গত ১৩ ডিসেম্বর পুলিশ মিশুকে গ্রেপ্তার করে।