শ্রমিকবান্ধব শ্রম আইনের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রম বিধিমালা ও শ্রম আইন বাতিল এবং মজুরি বাড়ানোর দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র l ছবি: প্রথম আলো
শ্রম বিধিমালা ও শ্রম আইন বাতিল এবং মজুরি বাড়ানোর দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র l ছবি: প্রথম আলো

বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের সঙ্গে সংগতি রেখে শ্রম বিধিমালা ও শ্রম আইন করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ শ্রমিক বিধিমালা ২০১৫-এর গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধসহ দীর্ঘ লড়াইয়ের অর্জনকে ভূলুণ্ঠিত করা হয়েছে। প্রকাশিত এই বিধিমালা সংবিধান, আইএলও কনভেনশন ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির পরিপন্থী। মালিকদের পরামর্শে শ্রমিক স্বার্থবিরোধী এই বিধিমালা করা হয়েছে। ট্রেড ইউনিয়ন এই বিধিমালা প্রত্যাখ্যান করেছে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টুসহ কেন্দ্রীয় নেতারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিজ্ঞপ্তি।