শ্রমিকের কবজি কাটার ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় করাতকলের শ্রমিক সোনাউল্লাহ শেখের হাতের কবজি কেটে ফেলার ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোনাউল্লাহকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খামারকান্দি বাজার থেকে মো. সোনাউল্লাহকে গ্রেপ্তার করে শেরপুর থানার পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সোনাউল্লাহ ওই মামলার এজাহারভুক্ত আসামি। হাতের কবজি হারানো ওই করাতকলের শ্রমিকের ছেলে শফিকুল ইসলাম গত রোববার ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে ওই মামলা করেন। সোনাউল্লাহ শেখ উপজেলার খানপুর ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য।