প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা দুর্ঘটনার চার বছর পূর্ণ হচ্ছে আজ। এটিসহ বিভিন্ন পোশাক কারখানায় ঘটে যাওয়া দুর্ঘটনা প্রতিরোধে শ্রমিকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আন্দোলনে নেমেছেন বিভিন্ন দেশের ভোক্তারা। fashionrevolution.org নামের একটি ওয়েবসাইটে যোগ দিতে পারবেন উৎসাহী ভোক্তারা। এসব ভোক্তার উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। বিশেষ করে দুর্বল অর্থনীতির দেশগুলোকে প্রাধান্য দেওয়া হবে। পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধিরও দাবি জানিয়েছে ভোক্তাদের এ নতুন সংগঠন। দ্য গার্ডিয়ান