শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর বাজারের আল-আমিন তেলকলের তেল ভাঙানোর যন্ত্রে মাফলার পেঁচিয়ে গত বুধবার এক শ্রমিক মারা গেছেন। শীতল চন্দ্র দাস (৬৫) নামের ওই শ্রমিক পৌরসভার চৌকিরপাড় এলাকার বাসিন্দা। রাত সাড়ে ১১টার দিকে শীতল চন্দ্র ওই যন্ত্রের কাছে থাকা একটি পাত্র সরাতে যান। এ সময় তাঁর গলায় থাকা মাফলার যন্ত্রে আটকে তাঁর মৃত্যু হয়।
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি