শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে টিন তৈরির একটি কারখানায় কাজ করার সময় সুমন দাশ (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের কালুরঘাট এলাকায় অবস্থিত আরামিট গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কারখানায় টিনের তৈরি মেশিনের বেল্টের ধাক্কায় আঘাত পান সুমন। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।