প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁও শহরের রাহবার হিমাগার লিমিটেডের শ্রমিক আবদুল হালিম (২৮) মারা গেছেন। হালিম সদর উপজেলার চিলারং গ্রামের খামুয়া মোহামঞ্চদের ছেলে। গতকাল সোমবার দুপুরে হিমাগারের বিদ্যুতের তার মেরামত করার সময় হালিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।