শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে মারা গেছেন পোশাকশ্রমিক মোমিন মিয়া (২৬)। তিনি রংপুরের পীরগাছা উপজেলার দাদল গ্রামের আবদুল মান্নানের ছেলে। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার রাজাপুর থেকে গতকাল শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। এর সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, একটি যাত্রীবাহী বাসের ছাদে উঠে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মোমিন পড়ে গিয়ে মারা যান।