শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার এনএসএম নামক ইটভাটার রাস্তায় পানি ছিটাতে গিয়ে এরশাদ মীর মালত (২৫) নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি একই গ্রামের ইসলাম মীর মালতের ছেলে। এলাকাবাসী জানান, ভাটার রাস্তায় পানি ছিটানোর জন্য পাশের এক বাড়ির মোটরচালিত পাম্পযন্ত্রের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি