প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে একটি করাতকলের গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷ নিহত বাবুল হোসেন (৪৮) এলাকার ইনছাদ আলীর ছেলে৷ বাবুলসহ দুই শ্রমিক বড় আকারের একটি গাছ কাঁধে তুলে করাতের নিচে রাখার চেষ্টা করেন৷ অতিরিক্ত ওজন সামলাতে না পারায় গাছটির নিচে চাপা পড়েন বাবুল৷ গাজীপুর প্রতিনিধি