প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকারবাহী একটি বিদেশি জাহাজ থেকে পণ্য খালাসের সময় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. হারুন। তাঁর বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। আহত শ্রমিক মো. হাছান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আবুল বাশার বলেন, হাসপাতালে আনার পর মো. হারুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।