শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জামালখান এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আজিজুর (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, ভবনের ১০ তলায় কাজ করার সময় অসতর্কভাবে নিচে পড়ে যান আজিজুর। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে আনার পর মারা যান তিনি।