শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামীম (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে এই ঘটনা ঘটে। শামীম রুবিনা সু ফ্যাক্টরি নামে একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন। সুনামগঞ্জের বাসিন্দা শামীম পরিবার নিয়ে আতুরার ডিপো এলাকায় থাকতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গতকাল ভোরে কারখানার একটি জানালা বন্ধ করার সময় শামীম বিদ্যুৎস্পৃষ্ট হন। এর পর সকাল ছয়টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া।