প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে সেপটিক ট্যাংকের গ্যাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ সোহেল (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কবির হোসেন (৩৫) নামের অপর এক শ্রমিক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের চান্দগাঁওয়ের সানোয়ারা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল বরিশালের মঠবাড়িয়া এলাকার মোহাম্মদ রুস্তম খানের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা সেপটিক ট্যাংক থেকে সোহেলের লাশ এবং আহত অবস্থায় কবির হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।