শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে সোনাই মোহাম্মদ (৩২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। হাজিপাড়া মহল্লার আশরাফুল ইসলামের দোতলায় কাজ করতে গিয়ে সকাল ১০টার দিকে তিনি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় সোনাইকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা।