প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দারুস সালাম থানা এলাকায় গতকাল সোমবার নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবদুল খালেক (২৪) নামের এক শ্রমিক মারা গেছেন। রাত সাড়ে আটটার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খালেকের চাচা কোরবান আলীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকেলে দারুস সালাম থানা এলাকার টেকনিক্যাল বাসস্ট্যান্ডের পাশে নির্মাণাধীন একটি চারতলা ভবনে কাজ করার সময় একতলা থেকে নিচে পড়ে যান খালেক। তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। নিজস্ব প্রতিবেদক