শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় ভবনের সংস্কারকাজ করতে গিয়ে দ্বিতীয় তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আনসার আলী (৫৫)। তিনি চারঘাট উপজেলার বাসিন্দা। আকবর আলী নামের এক শ্রমিক জানান, ভবনের তিন তলায় মেরামতের কাজ চলছিল। আনসার আলী নিচ থেকে মাথায় করে ইট নিয়ে দুই তলার ছাদে ওঠেন। পরে ইট নামাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান।