প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডাইং কারখানার বয়লার পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে ফতুল্লার পিঠালীপুল এলাকায় আমেনা ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় বিষক্রিয়ায় আহত হন আরও চার শ্রমিক।
নিহত শ্রমিকের নাম দুলাল মিয়া (৩৫)। তাঁর বাড়ি পটুয়াখালীর গলাচিপার গোয়াবাড়িয়া এলাকায়। তিনি ফতুল্লার সস্তাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। অসুস্থ হয়ে পড়া কারখানার শ্রমিক ফরিদ, রুবেল, সিদ্দিক ও আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।