শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের বার আউলিয়ায় জাহাজভাঙা কারখানায় প্লেটচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে এম এ স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম উত্তম নাথ (৪২)। তিনি সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকার অশ্বিনী কুমার নাথের ছেলে। তাঁর লাশ গতকাল রোববার পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল। দুর্ঘটনার সময় উত্তমের শরীরে কোনো সুরক্ষা-পোশাক ছিল না।