প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দাউদপুর বাজারে করাতকলে কাটা পড়ে আবদুল গণি হাওলাদার (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের নাঈম বিশ্বাসের করাতকলে একটি রেইনট্রি গাছ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে করাতের ওপর পড়ে যান তিনি। বৈদ্যুতিক করাতে মুহূর্তে তাঁর মাথা কাটা পড়ে। আবদুল গণির বাড়ি উপজেলার চর একুরিয়া গ্রামে। মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফকরুদ্দিন বলেন, আবদুল গণির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।