শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় নির্মাণাধীন গ্রিন হোম টাওয়ারের ছাদ থেকে পড়ে গতকাল শুক্রবার মো. মখলিছ (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মখলিছ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের মহরম আলীর ছেলে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, খবর পেয়ে মখলিছের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। l